November 26, 2026, 5:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বিশেষ করে ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের অনুরোধের প্রেক্ষিতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বিষয়টি তিনি পরবর্তীতে দলকে অবহিত করবেন বলেও উল্লেখ করেন।

হঠাৎ করে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বিস্মিত হয়েছেন তার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত কেউ কেউ এ সিদ্ধান্তে ক্ষোভও প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৩ নভেম্বর প্রথম দফায় বিএনপি ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে মো. মাসুদুজ্জামান মাসুদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page