October 14, 2026, 8:06 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদের সদস্য হলো নতুন ৫ দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৬-২৭ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুনভাবে জায়গা পেয়েছে পাঁচটি দেশ।

দেশগুলো হলো- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হবে দেশগুলো।

নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। আগামী বছর আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো।

ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিতে এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে। তবে, সদস্যপ্রার্থী দেশ তাদের গ্রুপে অপ্রতিদ্বন্দ্বী থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।

নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।

এছাড়া, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নিরাপত্তা পরিষদের ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page