November 5, 2026, 6:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদ ঢেলে সাজানোর পরামর্শ দিল চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল দেশগুলোকে কথা বলার আরও সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক ওয়াং ই। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একই ধরনের পরামর্শ দেওয়ার এক সপ্তাহ পরই এমন আহ্বান জানান তিনি। ল্যাভরভ বলেছিলেন, নিরাপত্তা পরিষদে পশ্চিমা শক্তিগুলোকে অতিরিঞ্জতভাবে উপস্থাপন করা হচ্ছে।

জাতিসংঘে কুয়েত ও অস্ট্রিয়ার রাষ্ট্রদূত, তারেক আলবানাই এবং আলেকজান্ডার মারশিকের সঙ্গে শনিবার (৩০ এপ্রিল) বৈঠক হয় ওয়াং ই’র। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ন্যায্যতা ও ন্যায় বিচারের নীতিতে অবিচল থাকা উচিত এবং উন্নয়নশীল দেশসমূহকে মতামত প্রকাশের আরও বেশি অধিকার দেওয়া উচিত। যেন নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় আরও বেশি মাধ্যম ও ছোট দেশ অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে আফ্রিকার প্রতি ঐতিহাসিক অন্যায়কে সংশোধন করতে হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব এবং নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়া ব্যাপকভাবে স্বীকৃতি হবে।

জানুয়ারিতে আফ্রিকা সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং স্পষ্ট করে বলেছিলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব বাড়াতে চায় আগ্রহী বেইজিং। এতে বৈশ্বিক শাসন ব্যবস্থা আরও ন্যায়সঙ্গত হবে।

গত সোমবার (২৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে এক আলোচনায় ল্যাভরভ বলেন, আধুনিক যুগের ভূ-রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বর্তমান নিরাপত্তা পরিষদ কার্যকর নয়।

বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে। সেখানে যেকোনও প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে – চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। সূত্র: আরটি

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page