September 7, 2026, 1:49 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা সহযোগিতা মানে কোনো জোটে যোগ দেয়া নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম আজ বলেছেন, অন্যান্য দেশের সাথে বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতার অর্থ- কোনো কৌশলগত জোটে যোগদান নয়, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষা করা।
বাংলাদেশ কোন ভিত্তিতে নিরাপত্তা সহযোগিতা স্বাক্ষর  করেছে- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরাপত্তা সহযোগিতা কৌশলগত জোটকে বোঝায় না … (যদি কেউ মনে করে) বাংলাদেশ তৃতীয় কোন দেশের সঙ্গে যুদ্ধের বিরূদ্ধে সেই দেশটি’র পক্ষে যোগ দিতে পারে- তবে তা বাস্তবতা থেকে অনেক দূরে।’ আলম বলেন, ‘বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না, কোনো যুদ্ধে যাবে না… (এবং) আমরা কোনো নিরাপত্তা হুমকির মধ্যেও নেই।’ রাজধানীর একটি হোটেলে দৈনিক ইত্তেফাক আয়োজিত ‘ক্রসরোডে বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম বলেন, বাংলাদেশ তার নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে ও যেকোনো ধরনের উগ্রবাদ বা সন্ত্রাসী কর্মকা-কে দমন করতে বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করে। তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের জন্য নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে প্রক্রিয়াটি ধীর হয়ে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোনো বিদেশি চাপে নেই।
প্রতিমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) একটি নতুন বিষয় এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত এ ব্যাপারে বলার মতো কিছু নেই। মন্ত্রী  বলেন, একটি কমিটি আছে, যারা বিষয়টি দেখবে। আমরা এখনও জিডিআই সংক্রান্ত কোনো পর্যায়ে পৌঁছাতে পারিনি। তিনি বলেন, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এ যোগ দিয়েছে এবং বিআরআই নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।
প্রতিমন্ত্রী একটি রাজনৈতিক প্রশ্নের বিষয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। সকল রাজনৈতিক দল তাদের অঙ্গীকার দেখিয়ে নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন শাহরিয়ার।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং সংকট সমাধানে প্রধান দেশগুলোর সহযোগিতা চেয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page