September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোন সংঘাত হয়নি : মাহবুব উল আলম হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তেমন কোন সংঘর্ষ, সংঘাত হয়নি। দু একটি ছোট ঘটনা যা ঘটছে তা সামাজিক বিরোধ থেকে।
আজ সোমবার সকালে কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উল আলম হানিফ শহরের পিটিআই রোডে নিজ বাস ভবনের সামনে থেকে নির্বাচন প্রচারনার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন নিয়ে সংঘ্যাতের কথা বলার আগে বিএনপি যে সন্ত্রাসী দল হয়ে গেছে সেটা স্বীকার করতে হবে। তারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েই যাচ্ছে।
জাতীয় পার্টি (এরশাদ) গ্রুপের কুষ্টিয়া জেলা সভাপতি নাফিজ আহমেদ খান টিটোসহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে গণসংযোগ শুরু করেন হানিফ। পরে তিনি কাঞ্চণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page