September 7, 2026, 5:26 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনকে কেন্দ্র করে মৌলবাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মৌলবাদ প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, ১৯৭১ সালে যারা আমাদের এই মহান স্বাধীনতাকে মেনে নেননি, সেইদিনেও তারা বিরোধীতা করেছিল। তাদের বংশধরেরা এখন আরও বেশি সংঘবদ্ধ। তারা যখনি কোনো সময় সুযোগ পায়, তখনি মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের সরকারকে বিব্রত এবং মহান স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালায়। আজকের সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার ওই সব অপশক্তিকে দমন করেছে।

সোমবার (১৭ এপ্রিল) সকা‌লে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মু‌জিবনগর স্মৃতিসৌধে পুসস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের দেওয়া বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশি-বিদেশি প্ররোচনায় ওই অপশক্তি দেশের স্বাভাবিক অবস্থাকে দিগম্বর করার জন্য কাজ করে যাচ্ছে। এ অপশক্তি যাতে দেশে শিকড় গাড়তে না পারে সেই জন্য সরকার, আইন-শৃংখলা বাহিনী, জনগণ ও মুক্তিযুদ্ধের সকল পক্ষ সচেতন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page