September 3, 2026, 10:01 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনকে বাধাগ্রস্ত করলে কঠোর ব্যবস্থা : ডিবিপ্রধান হারুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘অবরোধ-হরতালের মধ্যেও রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে থাকে। যারা অবরোধ ডাকছে তাদের কেউ মাঠে থাকে না। তারা ভাড়া করে কিছু লোক এনে গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে এবং ককটেল নিক্ষেপের চেষ্টা করে। তাদের আমরা গ্রেপ্তার করছি।’

তিনি বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকার করেছে যে তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই বড় ভাইদেরও আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছে। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে। যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

নির্বাচনকে সামনে রেখে বড় কোনো নাশকতার শঙ্কা আছে কি না, জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় কাজ করছে। সুষ্ঠু নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে এবং যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে।’

‘ভাঙা গাড়িতে আগুন লাগালেই সবকিছু থেমে যাবে তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।’

নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশনারের নির্দেশনায় আমরা কাজ করছি। যারা ওয়ারেন্টভুক্ত আসামি তাদের গ্রেপ্তার করা হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page