April 23, 2026, 12:35 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনি প্রচারণায় কিছু ভোট সংগ্রহের উদ্দেশ্যে ট্রাম্প টুইট করেছে : ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাচনি প্রচারণায় কিছু ভোট সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্প টুইট করেছিলেন বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্দেশ্য কিছু ভোট সংগ্রহ করা। সরকার তার কথার সঙ্গে একমত পোষণ করে না।’

আজ রোববার (৩ নভেম্বর) সকালে সাভারে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্সের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর দেশটি। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই টুইট যৌক্তিক নয়।’

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশে থাকা সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত নিরাপদে আছেন। ধর্ম অনুশীলন ও ধর্ম চর্চার ক্ষেত্রে কোনো বাধা নেই। সম্প্রতি জন্মাষ্টমী ও দুর্গাপূজা অত্যন্ত নিরাপদে পালন করেছেন তারা। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা কিছু দাবির কথা জানিয়েছেন। সেগুলো সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page