March 27, 2026, 8:14 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের আগের পরিবেশ দেখতে আসছে ৬ দেশের পর্যবেক্ষক দল : ইলেকশন মনিটরিং ফোরাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে ছয় দেশের ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে আগামী ২৮ জুলাই। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ইসির সক্ষমতাসহ নির্বাচন বিষয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করতে ঢাকায় আসছেন তারা।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় ও তৃতীয় টিম বাংলাদেশ সফরসহ ইএমএফ’র ধারাবাহিক কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)।

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি ইএমএফ’র আমন্ত্রণে জার্মান, নেপাল, ভারত ও ভুটানসহ চার দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রথম টিম বাংলাদেশ সফর করেছিল। তারা বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের ছয় সদস্যের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দল বাংলাদেশ সফরে আসবে।’

তিনি বলেন, ‘২৮ জুলাই বাংলাদেশে সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দলে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে, আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পউল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকারকর্মী পার্ক চুং চাং, জাপানের সমাজকর্মী ইউসুফি সুগু, যুক্তরাজ্যের লেখক ও গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন।

২৮ জুলাই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দলে নেতৃত্ব দেবেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পউল। সফরকালে প্রতিনিধিরা ২৯ জুলাই সকালে ‘নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবেন।’

আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তৃতীয় টিম বাংলাদেশ সফর করবেন জানিয়ে অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘ওই টিমে থাকবেন মালদ্বীপ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধিরা। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় কর্মসূচি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরের উদ্দেশ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা, সুষ্ঠু পরিবেশ, আইনশৃঙ্খলা, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি, নির্বাচন কমিশনের সক্ষমতাসহ নির্বাচন বিষয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করা।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ইকবাল বাহার, মো. মনির হোসেন, সুলতানা রাজিয়া শিলা প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page