April 26, 2026, 1:05 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ ; ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার ও দেহ তল্লাশি করা হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতেই হচ্ছে। অন্তত কয়েক ঘণ্টা হলেও তাকে কারাগারে কাটাতে হবে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় ২৫ আগস্ট ট্রাম্পকে অবশ্যই জর্জিয়া অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টির আদালতে হাজিরা দিতে হবে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে এবং নিয়ম অনুযায়ী তার দেহ তল্লাশির পাশাপাশি আঙ্গুলের ছাপ নেওয়া হবে। সেখানে প্রবেশের আগে তার ছবিও তোলা হবে। ঐ মামলায় সেদিন ট্রাম্পের আরও ১৮ সহযোগীকে গ্রেপ্তার করা হবে।

জর্জিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আদালতে হাজির হওয়ার আগে ট্রাম্প ও তার সঙ্গী অন্য ১৮ আসামিকে আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে কাটাতে হতে পারে।

স্থানীয় শেরিফ প্যাট লাবাত বলেছেন, ট্রাম্পের মামলার প্রক্রিয়ার সময় কর্মকর্তারা প্রথাগত রীতি অনুসরণ করবেন।

যুক্তরাষ্ট্রে কোনো আসামি গ্রেপ্তার হলে জামিন না হওয়া পর্যন্ত শুনানির জন্য তাদের কারাগারে থাকতে হয়। অথবা তাদের স্বল্প মেয়াদের কারাদণ্ড দিয়ে কারাগারে রাখা হয়, এমন নজিরও আছে। আর দণ্ডিত হলে অপরাধীকে কারাগারে দীর্ঘতর সময় থাকতে হয়।#

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page