November 5, 2026, 7:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগোবে দেশ : বিএনপির মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা করে বিএনপি। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে বলেও বিশ্বাস আমাদের।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হজরত শাহজালাল (রা.) মাজার জিয়ারাত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সিলেটে এসে পৌঁছান তিনি।

বিএনপি মহাসচিব যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান করবেন।

আজ দুপুর ২টায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ডের শিকার সিলেটের সব শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মির্জা ফখরুল।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page