September 3, 2026, 7:59 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হবে : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এর আগের নির্বাচনে যেহেতু সেনাবাহিনী থাকতো, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে না এলেও বড় দুটি দল নির্বাচনে এসেছে। কেউ যদি পরিস্থিতি নষ্ট করতে চেষ্টা করে, সেটা প্রতিহত করতে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

নির্বাচন কমিশনার, নির্বাচন গ্রহণযোগ্য করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

এ সময় শেরপুরের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page