September 30, 2026, 6:37 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে আনতে সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপিকে নির্বাচনে আনতে সরকার চেষ্টা করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি বিএনপি।

রোববার (১৭ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে তৈরি একটি প্রতিবেদন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে যে, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকেও ছেড়ে দেওয়া হবে।

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ২০ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার না করলে কি আর হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। যেটাই করা হয়েছে, আমরা চিন্তা-ভাবনা করেই করেছি।

আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।

আজকের বাংলা তারিখ



Our Like Page