October 19, 2026, 9:39 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে এসে জনসমর্থন যাচাই করতে বিএনপির প্রতি সালমান এফ রহমানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সদস্য সালমান এফ রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি জনগণের সমর্থন পাচ্ছে না বলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
বুধবার তাঁর নির্বাচনী এলাকা ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যাদের রায় দিবে তারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবেন। দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন। তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের চলমান উন্নয়ন তুলে ধরে সালমান এফ রহমান  বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করে।
তিনি এর আগে সকালে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন। এসময় তিনি দেশের উন্নয়নে কৃষকদের অবদান তুলে ধরে বলেন, আজ এতো উন্নয়নের পেছনে মূল কারিগর এদেশের কৃষকরা। বর্তমান সরকার কৃষির উন্নয়নে ভালো পরিবেশ তৈরি করে দিচ্ছে। দোহারে কৃষির উন্নয়নে বড় ধরনের প্রকল্প করে দেয়ার ঘোষণা দেন সালমান এফ রহমান।
দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুটি সেতু উদ্বোধন করেন উপদেষ্টা। তিনি পরে ফজলুর রহমান ফাউন্ডেশন থেকে নারীদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিআর চাল এবং নগদ অর্থ  বিতরণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page