August 20, 2026, 11:29 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে খেলা হবে ; ফাউল হবে কম : ডিবি থেকে বেরিয়ে এমপি শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলা হবে, তবে সেই খেলায় ফাউল কম হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। আর ফাউল কম হবে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবির কার্যালয়ে শামীম ওসমান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে বৈঠক করেন।

শামীম ওসমান বলেন, হারুন ভাই আমার অনেক আগের পরিচিত। একসঙ্গে আমরা রাজনীতি করেছি। সে কারণেই দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে দেশকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এসব তথ্য তাকে দিয়েছি।

তিনি বলেন, এমপি হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে তথ্যগুলো দিয়ে গেলাম। ডিবির হারুন ভাই ক্যাপাবল অফিসার, তিনি ব্যবস্থা নিতে পারবেন।

ডিবি কার্যালয়ে গেলে অনেকেই সেখান থেকে খেয়ে আসেন। এবার শামীম ওসমানও সেখানে দুপুরের খাবার খেয়েছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে শামীম ওসমান বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন তার হোটেলে খেয়েছি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page