September 29, 2026, 3:03 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে জনগণের ভোট নি‌শ্চিত করবে সরকার ; যুক্তরাষ্ট্রের প্রত্যাশা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জনগণের ভোট দেওয়ার বিষয়‌টি সরকার নি‌শ্চিত কর‌বে ব‌লে প্রত্যাশা কর‌ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন ও পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সং‌শ্লিষ্ট জ্যৈষ্ঠ কর্মকর্তা।

বৈঠক শে‌ষে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস তা‌দের ফেসবু‌কে এক বার্তায় জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অণুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের স‌ঙ্গে দেখা ক‌রে আনন্দিত (আফরিন আখতার)। আমরা আমাদের শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এর অনেক দিক নিয়ে আলোচনা করেছি। এ‌র মধ্যে রয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নির্দলীয় প্রাক-‌নির্বাচনী পর্য‌বেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন। বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দে‌বে, যেটা‌ নি‌শ্চিত কর‌বে সরকার।

দুই দি‌নের সফ‌রে সোমবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

আজকের বাংলা তারিখ



Our Like Page