July 3, 2026, 5:12 pm
শিরোনামঃ
চট্টগ্রামে বায়তুল মাহমুদ জামে মসজিদের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে মুসল্লীদের মানববন্ধন খামেনি হত্যার নিন্দা জানালেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন দেশের নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচ আধুনিক টহল বোট নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি রাজশাহীতে শিক্ষার্থী না থাকায় ১৫৪ কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত তেহরানে খামেনির মরদেহের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিলো কিউবা ন্যাটোর সামরিক ব্যয় হাস্যকর : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে জোটগত অংশগ্রহণ ; বিএনপির অনুরোধ উপক্ষো করে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জোটগত অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দলগুলোর জোট গঠনের সুযোগ রেখে দেওয়া হলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ নিজ প্রতীকে—এমন বাধ্যবাধকতা রেখেই সোমবার (৩ নভেম্বর) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ–২০২৫ জারি করেছে সরকার।

আইন মন্ত্রণালয় সেদিনই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এর ফলে আসন্ন নির্বাচনে কোনো জোটের মনোনীত প্রার্থী বড় বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না। নিবন্ধিত প্রতিটি দলকে বাধ্যতামূলকভাবে নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে।

এর আগে বিএনপি এই প্রস্তাবের বিরুদ্ধে আইন উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে আপত্তি জানায়। দলটির দাবি ছিল—জোটবদ্ধ দলগুলোকে যৌথ প্রার্থীর পক্ষে একক প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি সরকারকে অনুরোধ করেছিল, সংশোধিত ২১ ধারা বহাল রাখতে।

দীর্ঘ টানাপোড়েনের পর সরকারের উপদেষ্টা পরিষদ শেষ পর্যন্ত বিএনপির অনুরোধ উপেক্ষা করে জামায়াত ও এনসিপির প্রস্তাব অনুযায়ী ধারা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

নতুন আরপিও অনুযায়ী, দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথ প্রার্থী দিতে চাইলে, নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে কেবল সেই দলের প্রতীকই জোটবদ্ধভাবে ব্যবহারের সুযোগ পাবে, যার অন্তর্ভুক্ত প্রার্থীটি নিজে। তবে এ আবেদন তফসিল ঘোষণার তিন দিনের মধ্যেই করতে হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত আরপিও প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী আইন সংস্কারের পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো। এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা এবং দেশি–বিদেশি পর্যবেক্ষক নীতিমালায়ও সংশোধন আনা হয়েছে।

এখন কমিশন সংশোধিত আইনের আলোকে দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণবিধি জারি করবে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page