April 2, 2026, 1:22 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার।

এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) আজ রোববার এক বার্তায় এই অভিনন্দন জানান।

তারা বলেন, এই বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের আপসহীন নেতৃত্বের প্রতিফলন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

তারা আশা প্রকাশ করেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করবে।

এসজেএফ নেতারা আরো বলেন, দেশের নতুন নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার করাতে বাংলাদেশের প্রতিশ্রুতি বজায় রাখবেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য প্রতিবেশি দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধি করবেন।

অভিনন্দন বার্তায় নতুন সরকারের সাফল্য এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page