October 20, 2026, 6:42 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে জয়ী হলে ইলন মাস্ককে উপদেষ্টা করতে চান ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন,তিনি নির্বাচিত হলে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে মার্কিন প্রশাসনের অংশ হওয়ার জন্য স্বাগত জানাবেন। খবর তাসের।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি যদি হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তিনি মাস্ককে মার্কিন প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন।
জুলাই মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মাস্ক তাকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন করেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জো বাইডেনের ডেমোক্রেটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সাথে জুনের বিতর্কে তার ব্যর্থ পারফরম্যান্সের কারণে ক্ষমতাসীন এ রাষ্ট্রপ্রধানকে নির্বাচনী লড়াই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল ডেমোক্রেটরা। এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ২১শে জুলাই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর এবং রাষ্ট্রের শীর্ষ এ পদের জন্য কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page