March 26, 2026, 12:09 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন আয়োজনে পুলিশের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা রয়েছে : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য পুলিশের অভিজ্ঞতা রয়েছে, প্রশিক্ষণ আছে। সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচনের সময় কমিশন যে দায়িত্ব দিবে পুলিশ সে দায়িত্ব পালন করবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

শুক্রবার (২৮ এপ্রিল) বাদ জুমা হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের ডিসি (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজহার আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন।

বৃহস্পতিবার রাত ১১টায় একটি ফ্লাইটে স্ত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে নিয়ে তিনদিনের সংক্ষিপ্ত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান আইজিপি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page