October 30, 2026, 1:17 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন এলে নতুন ষড়যন্ত্রের জন্য তারা এক হয়ে যায় :  স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, তারাই নির্বাচন এলে নতুন ষড়যন্ত্রের জন্য এক হয়ে যায়।

শনিবার (১০ জুন) সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেহেতু জামায়াত সবসময় বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে জনসাধারণের অসুবিধা করতো তাই তাদের ভেন্যু সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রী মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নেন। সভায় মন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্টজন অংশ নেন।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page