September 3, 2026, 10:18 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটগ্রহণে বদ্ধপরিকর : শমসের মবিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বীর বিক্রম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই। বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর। প্রতিশ্রুতি রক্ষা করলে ভোট সুষ্ঠু হবে- এটাই আমাদের প্রত্যাশা।

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে তিনি সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি এর আগে দুপুর ১২টায় হযরত শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারতের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।
নগরের আম্বরখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে তৃণমূল বিএনপি’র সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, আমাদের ধারণা- প্রশাসন নিরপেক্ষ থাকলে এবারের ভোট স্বচ্ছ হবে।
শমসের মবিন চৌধুরী বলেন, শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আজ সিলেট থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তৃণমূল বিএনপি সবেমাত্র যাত্রা শুরু করেছে, লক্ষ্য বহুদূর। আমরা ৩০০ নির্বাচনী আসনে প্রার্থী দিতে চেয়েছিলাম। কিন্তু সময় স্বল্পতার কারণে দল গুছানো হয়নি, তাই সব আসনে প্রার্থী দিতে পারিনি। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সিলেটসহ সারা দেশে ১৪২টি আসনে আমাদের প্রার্থিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট বা আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে তৃণমূল বিএনপির কোনো সমঝোতা বা চুক্তি হয়নি উল্লেখ করে শমসের মবিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে আসন ভাগাভাগি বা কোনো চুক্তি হয়নি। তৃণমূল বিএনপির প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চান।
তিনি আরও বলেন, তৃণমূল বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। দলটি দেশে বৈষম্য দূর এবং সবক্ষেত্রে অসাধু সিন্ডিকেট প্রতিহত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
সংবাদ সম্মেলন শেষে শমসের মবিন চৌধুরী হযরত শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারত করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page