September 30, 2026, 5:41 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হচ্ছে। আগামীতেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। যে কোনো নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামর্থ্য আছে পুলিশের।

তিনি আরও বলেন, দেশের মানুষের জন্য জীবন বাজি রাখতে পুলিশ বদ্ধ পরিকর। করোনার সময় যখন সবাই মানুষের পাশে যেতে ভয় পেতো, সে সময় জীবন বাজি রেখে অসুস্থ রোগীদের জন্য কাজ করে গেছে বাংলাদেশ পুলিশ।

আইজিপি বলেন, সাধারণ মানুষের জন্য পুলিশের ব্লাড ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পর্যন্ত ৭০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছে পুলিশের ব্লাড ব্যাংক। বিপন্ন মানুষের সেবা নিয়ে আমরা গর্বিত হতে চাই।

আজকের বাংলা তারিখ



Our Like Page