September 11, 2026, 10:38 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জন কিরবি বলেন, বৈঠকে নির্বাচনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির গুরুত্ব নিয়েও দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে।

দিল্লিতে জো বাইডেন ও শেখ হাসিনার কী আলোচনা হয়েছে এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, তাদের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি ওয়াশিংটন ডিসি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যান এবং সেখানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। দূতাবাসে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে গত মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তোলেন। হোয়াইট হাউস প্রায় তিন সপ্তাহ পর এ বিষয়ে মুখ খুলল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page