February 19, 2026, 11:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেন, ‘বাংলাদেশকে যারা ভালোবাসে, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’

রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। এসময় তিনি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে। সেজন্য আমাদের দল প্রতিজ্ঞাবদ্ধ। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ এর ঊর্ধ্বে নয়। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’

নতুন বিচারকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব। শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সেই লক্ষ্যেই পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।’

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page