September 6, 2026, 8:08 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচনে যদি বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো পরিস্থিতি তৈরি করে তাহলে সরকার কীভাবে মোকাবিলা করবে- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন প্রতিহত করার সেই ক্ষমতা বিএনপির নেই। ২০১৪ সালে আমরা তাদেরকে মোকাবিলা করেছি। সেই পরিস্থিতি বিএনপি কখনোই তৈরি করতে পারবে না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রচেষ্টা আছে আবার একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার। কিন্তু তারা ১৪ সাল কিংবা ১৫ সালেও যে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এটি তাদের এখন করতে বাংলাদেশের মানুষ দেবে না এবং আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের সঙ্গে থাকবে।’

নির্বাচনে অবশ্যই সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক আমরা সেটি চাই- এমন মন্তব্য করে সরকারের এ মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে জনগণের অংশগ্রহণই হচ্ছে মুখ্য। ’৭০ সালে নির্বাচন হয়েছিল। মাওলানা ভাসানীর নেতৃত্বে তখন স্লোগান দেওয়া হয়েছিল যে, ভোটের বাক্সে লাথি মারো এবং বাংলাদেশ স্বাধীন কর। ’৭০ সালের নির্বাচন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। অনেক রাজনৈতিক দল সে নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে।’

গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ও তাদের মিত্ররা অংশগ্রহণ করেনি। ৫০ শতাংশেরও বেশি ভোট কালেকশন হয়েছে। আমরা চাই অবশ্যই বিএনপিসহ সবাই অংশগ্রহণ করুক, কিন্তু সেখানে জনগণের অংশগ্রহণই হচ্ছে মুখ্য, বলেন হাছান মাহমুদ।

নির্বাচনে যদি বিএনপি না আসে ভোটার উপস্থিতির ক্ষেত্রে কোনো শঙ্কা আছে কি না- জানতে চাইলে ড. হাছান বলেন, ‘বিএনপি আসবে, সেটি আমরা মনে করি। গণতন্ত্রকে সংহত করার জন্য দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত বলে আমি মনে করি। যদি নাও আসে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে।’

নির্বাচনে বিএনপি না এলেও অন্যান্য অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page