September 10, 2026, 2:57 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন যথাসময়ে হবে ; কারো চোখ রাঙানীর পরোয়া করি না : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সময় মতো নির্বাচন হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটা কথাই বলবো— নির্বাচন হবে এবং যথাসময়েই হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বাঁকালো—ওটা নিয়ে আমরা পরোয়া করি না। বিরোধী দলের সঙ্গে সংলাপ আবারও নাকচ করে দেন সরকারপ্রধান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্রাসেলস সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন বিকালে গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, ‘কে কে চোখ রাঙালো কে কী… এটা তো আছেই। এটা আপনারা বুঝেন না? যারা খুন করার পরেও বলে ডায়ালগ করতে হবে। কার সঙ্গে ডায়ালগ করতে হবে? ট্রাম সাহেবের সঙ্গে কী বাইডেন ডায়ালগ করতেছে? যেদিন ট্রাম সাহেব আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমি ডায়ালগ করবো। কার সঙ্গে ডায়ালগ? এই খুনির সঙ্গে কীসের আর…। এ ধরনের কথা বলে কী করে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেই আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আর গণতন্ত্র থাকলে, নির্বাচিত সরকার থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে যে উন্নতি হয়—সেটা আপনারা বিশ্বাস করেন। পরিবর্তনটা আমরা তৃণমূল থেকে করেছি।’

‘২৮ অক্টোবর’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের তো মারছে। ওই নিরীহ পুলিশদের যেভাবে পিটিয়ে মারলো। ওরা কি মানুষের জাত নাকি? সব কর্মকাণ্ড আমার রেকর্ড করা আছে। আমি জানতাম, তারা এটা করবে, এজন্য প্রস্তুতি ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page