September 10, 2026, 12:00 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন সামনে রেখে আগাম পোস্টার-ব্যানার নিজ খরচে অপসারণে ইসির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। তফসিল ঘোষণা আগে থেকে যারা নিজ নিজ এলাকায় সংসদীয় আসনে আগ্রহী প্রার্থীরা পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড স্থাপন করেছে তা অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার উপ সচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় তা জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় হচ্ছে ৩০ নভেম্বর। এরপর ১-৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাছাই আর ১৭ ডিসেম্বর প্রত্যাহারের সময় শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে। তার তিন সপ্তাহ পর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ,১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত ইসির নির্দেশনা বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।

চিঠিতে আরো বলা হয়েছে, ‘সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে। এজন্য নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রী অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হলো।’

ইসি কর্মকর্তারা বলেছেন, ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের অনেকে নিজ নির্বাচনী এলাকায় শহর, গ্রামেগঞ্জে নানা ধরনের পোস্টার, লিফলেটসহ প্রচারপত্র করেছেন। সংশ্লিষ্টরা প্রার্থী হলেই তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে।

আচরণবিধি না মানলে প্রার্থী বা তার সমর্থকের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রয়েছে। সেই সঙ্গে প্রার্থিতা বাতিলসহ নিবন্ধিত দলকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করারও বিধান রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page