September 27, 2026, 8:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচিত হলে নিজের পথ করে নিবেন : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, কমলা হ্যারিস নির্বাচিত হলে ‘নিজের পথ করে নিবেন।’ ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হিসেবে তিনি ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যে, তিনি হোয়াইট হাউসে পরিবর্তন আনবেন।

ফিলাডেলফিয়া থেকে এএফপি জানায়, গত সপ্তাহে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সমালোচনা করেন। বাইডেনের থেকে আলাদাভাবে কী করবেন- এমন প্রশ্নের জবাবে কমলা, ‘কিছু মাথায় আসছে না’ বলার পর ট্রাম্প তার সমালোচনা করেন। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির ডিনারে বাইডেন বলেন, ‘প্রত্যেক প্রেসিডেন্টকে তাদের নিজস্ব পথ তৈরি করে নিতে হবে। আমি সেটাই করেছি। আমি বারাক ওবামার প্রতি অনুগত ছিলাম। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে আমি নিজের পথ নিজেই করে নিয়েছিলাম। আর কমলাও সেটাই করতে যাচ্ছেন। এতদিন অনুগত থাকলেও সে তার নিজের পথ করে নিবে।

বাইডেন আরো বলেন, ‘আমাদের সমস্যার প্রতি কমলার দৃষ্টিভঙ্গি হবে নতুন। ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি পুরানো ব্যর্থ এবং খোলাখুলিভাবে বলতে গেলে সম্পূণরূপে অসৎ।
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা হোয়াইট হাউসে থাকাকালে বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

পেনসিলভানিয়ার সমালোচনামূলক সুইং স্টেটে বাইডেনের এ ধরনের মন্তব্যে হ্যারিসকে সমর্থন করার এক স্পষ্ট প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page