November 5, 2026, 6:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে জনগণ বঞ্চিত হবে : বিএনপি নেতা সালাহউদ্দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করলে জনগণকে বঞ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে নির্বাহী বিভাগকে অতি দুর্বল করা হলে তা জনগণের প্রত্যাশাকে ব্যাহত করবে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াক আউট করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত কমিটি গঠনের যে প্রস্তাব দেওয়া হচ্ছে তাতে স্পষ্টত নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে। আমরা আগেও বলেছি বিএনপি নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাক, এটা চায় না। এতে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন বাধা আসবে।

তিনি বলেন, দেশে যেতে আবারও ফ্যাসিবাদের উৎপত্তি না হয় সে লক্ষ্যে ঐকমত্য  কমিশনের সঙ্গে বৈঠকে বিভিন্ন প্রস্তাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা বার হোক ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা আমাদেরই প্রস্তাব এবং এটা গৃহীত হয়েছে।

সালাহউদ্দিন বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটি গঠনের ব্যাপারে একমত না হলেও পরে কিছু বিষয়ে আমরা ছাড়ও দিয়েছি। স্বাধীন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সার্চ কমিটি করার প্রস্তাব মেনে নিয়েছি। এতে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকবে।

তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠার ব্যাপারেও আমরা একমত হয়েছি। কিন্তু আবারো বলছি নির্বাহী বিভাগকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই ঠিক হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নোট অফ ডিসেন্ট দিয়ে সব বিষয়ে ঐক্যমত হওয়ার সুযোগ নেই। সব বিষয়ে ঐক্যমত হতে হবে এমন কোন কথাও নেই। তবে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে সব বিষয়ে আমরা সহযোগিতা করে যাচ্ছি।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page