April 6, 2026, 1:01 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞার আগের অবস্থায় ফিরেছে রাশিয়ার তেল উৎপাদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ আবার নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। ফেব্রুয়ারি মাসে রুশ তেল কোম্পানিগুলো গড়ে তাদের তেলের উৎপাদন বাড়িয়েছে শতকরা দুই ভাগ। এর ফলে রাশিয়ার তেল কোম্পানিগুলো প্রতিদিন ১০ লাখ ৫০ হাজার টন বেশি তেল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। রাশিয়ার দৈনিক কোমেরসান্ত পত্রিকা এ খবর দিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়ার তেল উৎপাদন কিছুটা কমে যায়। তবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তেল বিক্রি করার কৌশল নেয়ার কারণে এশিয়ায় রাশিয়ার তেলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা পূরণ করতে গিয়ে এখন রাশিয়ার উৎপাদন বাড়াতে হচ্ছে।
আন্তর্জাতিক এনার্জি এজেন্সি বা আইইএ রিপোর্ট অনুসারে, নিষেধাজ্ঞা আরোপ এবং তেলের মূল্য নির্ধারণ করে দেয়া সত্ত্বেও রাশিয়া তেল উৎপাদনের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো কিছু করছে।
সংস্থার তেল শিল্প এবং মার্কেট ডিভিশনের প্রধান টোরিল বসনি চলতি মাসের প্রথম দিকে বলেছিলেন, আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বেশিরভাগ তেল রপ্তানি করত, এশিয়ার বাজারে সেই তেল পাঠানোর মাধ্যমে রাশিয়া তার তেল উৎপাদন আবার আগের জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page