August 27, 2026, 9:29 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা না মেনে পদ্মা সেতুতে অটোরিকশা; নিজেকে বাঁচাতে  নদীতে ঝাঁপ দিলেন চালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। রোববার (১৮ জুন) দিনগত রাত ২টার দিকে সেতুর ২১ নম্বর পিয়ারের কাছে তিনি ঝাঁপ দেন।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ মাহবুব হোসেন জানান, ওই অটোরিকশাচালক জাজিরা প্রান্ত হয়ে উল্টাপথে সেতুতে উঠে যান। বিষয়টি টের পেয়ে নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১ নম্বর পিয়ারের কাছে গিয়ে অটোরিকশা রেখে তিনি নদীতে ঝাঁপ দেন। সোমবার দুপুর ১২টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে সেতুর নিরাপত্তাকর্মীরা অটোরিকশাটি থানা নিয়ে আসেন। তারা অটোচালকের ঝাঁপ দেওয়ার তথ্য আমাদের জানান। ঘটনাস্থল দক্ষিণ থানার অধীনে। নিখোঁজের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, মধ্যরাতে পদ্মা সেতুর নিরাপত্তাকর্মী মো. সোহেল নদীতে অটোরিকশাচালকের ঝাঁপ দেওয়ার তথ্য জানান। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার অভিযানে নামে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page