October 13, 2026, 6:30 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য একটি সতর্কবার্তা : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অন্যান্য দেশের জন্য একটি সতর্কবার্তা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২২ মে) প্রধানমন্ত্রীর কাতার সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদরা অনেক কিছু বলেন, যা অন্যান্যদের জন্য একটি সতর্কবার্তা থাকে। সেটির আক্ষরিক অর্থ (ব্যাখ্যা) কী, সেটি আমি বলতে পারবো না। অনেক বিষয় আছে, যেটি আপনাকে সতর্ক করে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন, নিষেধাজ্ঞা দেওয়া দেশ থেকে কিছু কেনা হবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ফেলে দেওয়ার দেশ না। আমরা এখন আর আগের মতো দরিদ্র-ক্লিষ্ট দেশ না, দানের ওপর থাকি না। জাতি হিসেবে আমাদের গর্ব আছে। নিজেদের অবস্থান নিয়ে আমরা গর্ববোধ করি। বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশেও আমরা বিজয়ীর জাতি। কেউ আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকালেই আমরা ভড়কে যাবো–এমন নয় কিন্তু। এটিই ইঙ্গিত যে, বাংলাদেশ একটি বিজয়ীর জাতি।’

কোনোধরনের প্রলোভনে বা প্রতিকূল পরিবেশে বাংলাদেশ ভড়কে যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা এগিয়ে যাবো। চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা আমাদের আছে।’ প্রধানমন্ত্রীর বক্তব্যে এমনটাই ‘মোটামুটি’ বলা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘সমস্যা আসলে নিশ্চয়ই আমরা সমাধানের পথ খুঁজে পাবো। আমার মনে হয় এই বার্তাটি দেওয়া হয়েছে।’

‘সমস্যা এলে পিছুটান না দিয়ে চ্যালেঞ্জ হিসেবে কীভাবে মোকাবিলা করা যায়– সেভাবে এগিয়ে যাবো। আমাদের বহু সমস্যা আছে। আমরা অতি দরিদ্র ছিলাম, সেখান থেকে উঠে এসেছি, বটমলেস বাস্কেট ছিলাম, সেখান থেকে উঠে এসেছি। আমাদের অদম্য স্পৃহা আছে। সেটিরই প্রতিফলন হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে’, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page