August 7, 2026, 12:18 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে তালেবানের সাথে প্রথম বৈঠক করল মার্কিন কর্মকর্তারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো মার্কিন ও তালেবান কর্মকর্তারা বৈঠক করেছেন। আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মাদক চোরাচালান নিয়ে তারা কাতারের রাজধানী দোহায় আলোচনা করেন।

আফগান তালেবান রাষ্ট্রীয় ক্ষমতা দখলের দুই বছর পর দুই পক্ষের মধ্যে এ আলোচনা হলো। ২০২১ সালের আগস্ট মাসে মার্কিন সরকার আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহার করে এবং তালেবান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে

অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটক আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফেরত দেয়াসহ বিভিন্ন বিষয়ে আস্থা সৃষ্টির লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার থেকে দুদিনব্যাপী এ  আলোচনা শুরু হয় এবং মানবাধিকার পরিস্থিতি ও মাদক চোরাচালান-বিরোধী লড়াই নিয়ে আলোচনা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও এই আলোচনা অনুষ্ঠানের কথা স্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে আলোচনা অব্যাহত রাখতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে আমেরিকা।

পাশাপাশি আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীল প্রতিষ্ঠার জন্য সংলাপে বসার কথা জানিয়েছে। আফগানিস্তান আফিমের চাষ কমে যাওয়ার বিষয়ে আমেরিকা ইতিবাচক মনোভাব পোষণ করে বলে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page