October 18, 2026, 9:29 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো না : প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো না। এটা দুঃখজনক। এজন্য আমরা মর্মাহত।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিচার চাই। প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে এটি চান।

আব্দুর রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সাভারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৩ কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে৷ সারাদেশে সবমিলিয়ে ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভারের ঘটনায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে ৪ জনের কাছে লুট করা মালামাল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, সহিংসতায় রাজনৈতিক পরিচয় যার যাই থাক তারা ছাত্র না। এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page