March 12, 2026, 12:25 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে দিনদুপুরে শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজী দলুয়া এলাকায় শিয়ালের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন- ওই এলাকার ফজলার বাবুর স্ত্রী রুবি বেগম (৩২), তার ছেলে ওমর ফারুক (২), মেয়ে মিম আক্তার (৮), হুমায়ূন কবিরের স্ত্রী উর্মি বেগম (২৪), কেনা মাহমুদের ছেলে তায়েবুল ইসলাম (৩৫) ও মজিবরের ছেলে আনিছুর রহমান (৪৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আনিছুর রহমান বাড়ির পাশে পতিত জমিতে ছাগল বাধতে গেলে হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে একটি শিয়ালে বেড়িয়ে আসে। এসময় শিয়ালটি আনিছুরের ছাগলটিকে আক্রমণ করলে তিনি ছাগল বাঁচাতে এগিয়ে যান। পরে শিয়ালটি আনিছুরের হাত-পায়ের বিভিন্ন অংশ কামড় দেয়। এসময় আনিছুরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শিয়ালটি পালিয়ে গিয়ে উঠানে খেলতে থাকা শিশু মিম ও ওমর ফারুকের ওপর আক্রমণ করে। পরে তাদের মা রুবি বেগম এগিয়ে এলে তাকেও আক্রমণ করে। এরপর পাশের বাড়ির উর্মি বেগমকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার সময় তায়েবুলের ওপর আক্রমণ করে শিয়ালটি। এসময় এলাকাবাসী এগিয়ে এসে তায়েবুলকে রক্ষা করে ও শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

হাসপাতাল চিকিৎসা নিতে আসা রুবি বেগম বলেন, আমার বাচ্চা দুইটা বাড়ির পাশে খেলছিল। সেসময় শিয়াল এসে তার ওপর আক্রমণ করে। আমি ছেলের চিৎকার শুনে দৌঁড়ে সেখানে গেলে শিয়াল আমাকেও কামড় দেয়।

চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু বলেন, সকালে আমার এলাকায় একটি শিয়াল ছয়জনকে আক্রমণ করে আহত করেছে। তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। কারণ ভারতের সীমান্ত আমাদের এলাকা থেকে কাছাকাছি হওয়ায় ভারতের হিংস্র প্রাণীরা আমাদের এলাকায় ঢুকে পড়ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page