September 1, 2026, 4:45 am
শিরোনামঃ
মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে নিজের মাকে মারধরের অপরাধে ছেলের ৩ মাসের কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীতে নিজের মা-বাবাকে গালিগালাজ ও মাকে মারধরের অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দণ্ডাদেশ দেওয়া হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে।
স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী ব্যাবসা করতেন। তবে গত দুই তিন মাস ধরে তিনি অতিরিক্ত টাকা রোজগারের আশায় অনলাইনে ক্যাসিনো গেম খেলা শুরু করে। ক্যাসিনোতে ব্যবসার পুঁজি শেষ করার পর বাড়ির জমানো টাকাও শেষ করে ফেলে। এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রির চেষ্টা করে গোলাম রাব্বানী। এতে মা-বাবা বাধা দিলে তাদের ওপর চড়াও হয় রাব্বানী। পরে এ ঘটনায় বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন রাব্বানীর বাবা-মা।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ারর্দী গ্রেনেট বাবু বলেন, শুক্রবার গোলাম রব্বানী ক্যাসিনো খেলার টাকার জন্য বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করে। এসময় তার মা ও বাবা বাধা দেয়। এক পর্যায়ে গোলাম রব্বানী বাবাকে গালিগালাজ করে এবং মাকেও মারধর করেছে বলে শুনেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, আসামি বাবাকে গালিগালাজ ও মাকে মারধরের বিষয়টি স্বীকার করেছে। এ জন্য ১৮৬০ এর ৩৫৫ ধারা মোতাবেক ওই ব্যক্তির ৩ মাসের জেল ও ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গোলাম রব্বানীকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page