September 28, 2026, 7:45 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে ভিজিএফ চাল পাচ্ছে ২ লাখ ৫২ হাজার পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীতে ঈদ-উল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল পাচ্ছে ২ লাখ ৫২ হাজার ১৮২ পরিবার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের এসব চাল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে বিতরণ চলমান আছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্র জানায়, এবারের ঈদুল-আযহা উপলক্ষে জেলার ২ লাখ ৫২ হাজার ১৮২ অস্বচ্ছল পরিবারের মাঝে ২ হাজার ৫২১ দশমিক ৮২ মেট্রিকটন বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল।

এদের মধ্যে জেলার ডিমলা উপজেলায় ৪০ হাজার ৯১৩ পরিবার, ডোমার উপজেলায় ৩৫ হাজার ৯৪৬ পরিবার, জলঢাকা উপজেলায় ৪৬হাজার ৩৭৮ পরিবার, কিশোরগঞ্জ উপজেলায় ২৬হাজার ২০৭ পরিবার, নীলফামারী সদর উপজেলায় ৫৯ হাজার ৭০৮ পরিবার, সৈয়দপুর উপজেলায় ৪৩ হাজার ৩০ পরিবার রয়েছে। ওই ছয় উপজেলার ৬০ ইউনিয়ন পরিষদ এবং চার পৌরসভার ব্যবস্থাপনায় এসব বিতরণ কার্যক্রম চলমান আছে।

এবিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন,‘ঈদ-উল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল গত ২৪ মে থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে এ কার্যক্রম শেষ হবে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page