February 27, 2026, 4:35 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীর ৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আজ দুপুরে জেলা সদরের ৪০০ শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণপ্রদান করা হয়েছে।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম ম-ল, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম প্রমুখ।

সদর উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার দুই হাজার ৪০০ শিক্ষার্থী এই সুবিধা পাবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যাদের পরিবারের পক্ষে একটি স্কুল ব্যাগ কিনে দেওয়ার সামর্থ নেই। ওই অনুভুতি থেকে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এমন শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে।’

পরে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ বিষয়ক ক্যাম্পেইন করা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page