March 6, 2026, 1:27 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

নৃশংসতার জন্য ইসরাইলকে দায়ী করতে জাতিসংঘের প্রতি ইরান ও পাকিস্তানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোটা পশ্চিম এশিয়া জুড়ে নৃশংসতা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক মিশন ও ভূমিতে হামলা চালানোর জন্য ইসরাইলকে দায়ী করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির তিন-দিনব্যাপী পাকিস্তান সফরের শেষদিনে বুধবার দু’দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি বিমান হামলার কথা উল্লেখ করা হয়। ওই হামলায় সিরিয়ার কয়েকজন নাগরিকের পাশাপাশি ইরানের সাতজন সামরিক উপদেষ্টা নিহত হন।

ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান গত ১৩ এপ্রিল ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েকশ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে।

পাকিস্তান সফরের সময় প্রেসিডেন্ট রায়িসি তার দেশের ভূমিতে যেকোনো হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছেন, সেরকম কিছু হলে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হবে এবং ইসরাইলের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।

বুধবার প্রকাশিত যৌথ বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞেরও তীব্র নিন্দা জানানো হয়। এতে ইসলামাবাদ ও তেহরান দ্ব্যর্থহীন কণ্ঠে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান আগ্রাসনের নিন্দা জানায়। বিবৃতিতে অবিলম্বে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি ঘোষণা করে সেখানকার অধিবাসীদের জন্য অবাধে মানবিক ত্রাণ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page