March 26, 2026, 7:30 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নেগেটিভ নিউজ করা ‘বিকৃত’ মানসিকতার পরিচয় : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেতিবাচক সংবাদ থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘নেগেটিভ নিউজে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পজিটিভ নিউজ করতে হবে। এর ফলে দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল হবে। তবে একটা গোষ্ঠী মনে করে নেগেটিভ নিউজ করে। এটা বিকৃত মানসিকতা।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজড হাসপাতালের ইনডোর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

দেশের স্বাস্থ্য খাতের অবস্থা গত দশ বছরে অনেক এগিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক-নার্স দ্বিগুণ হয়েছে। নার্স নিয়োগ বন্ধ ছিল। টেকনিশিয়ান নিয়োগ বন্ধ ছিল মামলার কারণে। সেই মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করে নিয়োগ কার্যক্রম শুরু করেছি। ৮টি বিভাগে ৮টি হাসপাতাল হচ্ছে। সেগুলোতে নতুন করে ৪ হাজার শয্যা যুক্ত হবে।’

দেশে দিন দিন এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ বাড়ছে বলে সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

বলেন, ‘মশা নিধনে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে সবার। দায়িত্বরত যারা আছেন তাদের অ্যাক্টিভিটি আরও বাড়াতে হবে। দিনরাত চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। রোগীর যেন মৃত্যু কম হয় সে চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে রোগীরাও দায়িত্ব নিয়ে ঠিক সময়ে হাসপাতালে আসতে হবে।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page