October 5, 2026, 2:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্টের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান।

গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে গুস্তাভো বলেন, “নেতানিয়াহু গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করবে না। এজন্যই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা দরকার।” গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনী মোতায়নের কথাও বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

এর আগে গত সপ্তাহে গুস্তাভো ইসরাইলের সাথে তার দেশের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া, গাজায় গণহত্যা চালানোর অভিযোগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে সে মামলার প্রতিও সর্বাত্মক সমর্থন দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইহুদিবাদী ইসরাইলের সাথে বলিভিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা সম্পর্ক স্থগিত করেছে।



Our Like Page