September 27, 2026, 10:43 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যকে  টুকরো টুকরো করতে বদ্ধপরিকর  ; লেবাননের পার্লামেন্ট স্পিকারের মন্তব্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠেপড়ে লেগেছেন। তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান।

গতকাল (শনিবার) নাবিহ বেরি এসব কথা বলেছেন। তিনি বলেন, দখলদার ইসরাইলের চলমান গণহত্যার  মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন প্রদান অপরিহার্য।

তিনি বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের চরমপন্থী মন্ত্রিসভা এই অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরাইল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে, আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে।”

লেবাননের পার্লামেন্ট স্পিকার আরো বলেন, “বর্তমান ইসরাইলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যেকোন উদ্যোগ ব্যর্থ করে দেয়। গাজায় ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এ অঞ্চলের ভৌগলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।”

 

আজকের বাংলা তারিখ



Our Like Page