March 26, 2026, 11:02 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রী তাহমিনা জামান স্বতন্ত্র প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামান শ্রাবনীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের একান্ত সচিব মির্জা হায়দার।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নেত্রকোণা-৪ আসনে এই দ্বিমুখী মনোনয়ন দাখিল আগামী দিনে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকরা তার স্ত্রীর প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে বাবর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দলীয় অবস্থান প্রসঙ্গে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন, ‘বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। তবে দলীয়ভাবে এই আসনে লুৎফুজ্জামান বাবরকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল নির্বাচনী রাজনীতিতে বিরল নয়। অনেক ক্ষেত্রে এটি সম্ভাব্য অনিশ্চয়তা বা শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ বিবেচনায় রেখে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। তবে শেষ পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই ও কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করবে এই আসনের চূড়ান্ত চিত্র।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page