March 26, 2026, 8:11 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় ইজিবাইক চালকের সঙ্গে পালিয়েছে চা দোকানির স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার বারহাট্টায় সোহেল মিয়া (২৫) নামের এক ইজিবাইক চালকের সঙ্গে টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে নাসরিন আক্তার (৩০) নামের এক গৃহবধূ। দুই সপ্তাহেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে নাসরিনের স্বামী রিপন মিয়া।

নাসরিন বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের রিপন মিয়ার স্ত্রী। রিপন বাড়ির পাশের একটি চা দোকানের মালিক। তাদের ১৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ইজিবাইক চালক সোহেল মিয়া একই উপজেলার দারিয়াপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গৃহবধূ নাসরিনের স্বামী রিপন মিয়ার অভিযোগ, ‘বাড়ির পাশে আমার একটি চায়ের দোকান রয়েছে। ওই দোকানে মনোহরি জিনিসপত্রও বিক্রি করি। আমার স্ত্রী আমাকে দোকানের কাজে সহায়তা করতেন। সোহেল মিয়া আমার একটি ইজিবাইক ভাড়ায় চালাতো। সেই সূত্রে সে আমার দোকানে নিয়মিত আসতো। ফলে গোপনে হয়তো আমার স্ত্রীর সঙ্গে সোহেলের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বিষয়টি আমি টের পাইনি।’

‘গত ২৩ নভেম্বর সকালে দোকানে থাকা দুই লাখ টাকা নিয়ে নাসরিন ইজিবাইক চালক সোহেলের সঙ্গে পালিয়ে যায়। ওই টাকা একটি এনজিও থেকে ঋণ তুলে দোকানে রেখেছিলাম। এ সময় আমি ঘুমিয়ে ছিলাম। দুপুরে ঘুম থেকে উঠে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকি। কোথায়ও না পেয়ে কল করে তার মোবাইল বন্ধ পাই। পরে জানতে পারি তারা পালিয়ে গেছে। এ ঘটনায় ২৮ নভেম্বর থানায় অভিযোগ করি। কিন্তু এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।’

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page