March 26, 2026, 1:22 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় পিকনিকের বাস উল্টে ১ জন মাদ্রাসা শিক্ষার্থী নিহত ; আহত ৩০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লক্ষীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিকের বাস সড়কের পাশে উল্টে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ শিক্ষার্থী।

বুধবার সকাল ১১টার দিকে সোয়াদ পরিবহনের পিকনিকের বাসটি কৃষ্ণেরচর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান দূর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম।

নিহত মাদ্রাসার ছাত্র হিমেল (১২) বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরে উদ্দেশ্যে রওনা দেয়। পথে লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page