March 26, 2026, 11:41 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় শ্যালিকা ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুলাভাই গ্রেপ্তার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনায় শ্যালিকাকে ধর্ষণ ও অপহরণ মামলায় যাবজ্জীবন সাজা এড়াতে ২০ বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা করতে পারলেন না আসামি আব্দুল হামিদ। তিনি পূর্বধলা থানার গোহালাকান্দা ইউনিয়নের হাটবারেঙ্গা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব ও পূর্বধলা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালে আগস্ট মাসে আব্দুল হামিদ স্কুল পড়ুয়া শ্যালিকাকে (১৩) নিজ গ্রামের স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে একটি গাড়ীতে উঠিয়ে ব্রাক্ষণবাড়ীয়া জেলায় নিয়ে যায়। সেখানে নিয়ে একটি পরিত্যাক্ত বাড়িতে তিনদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। শ্যালিকাকে অসুস্থ অবস্থায় রেখে সে নিজ বাড়ি পূর্বধলায় চলে আসে। পরে ওই স্কুল ছাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় তার নিজ বাড়ি পূর্বধলায় ফিরে আসে। বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে সে ঘটনা খুলে বললে মেয়ের মা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় একটি ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করে।

পরবর্তীতে  এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুল হামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী আব্দুল হামিদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপহরণে দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অতিরিক্ত আরো ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায়ের পর থেকে দীর্ঘ বিশ বছর ধরে আসামি তার নাম ও ঠিকানা পরিবর্তন করে এবং জাতীয় পরিচয় পত্রে ছদ্মনাম ধারণ করে ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় পালিয়ে ছিল। গ্রেপ্তারের পর গতকাল বুধবার সকালে তাকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, রায়ের পর থেকে সে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল ময়মনসিংহ কোতোয়ালী থানার এলাকা থেকে র‌্যাব-১৪ এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page