April 1, 2026, 4:28 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

নেদারল্যান্ডসের কাছে আমেরিকা পরাজিত ; অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আমেরিকা।

গতরাতে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমেরিকার বিদায় সুনিশ্চিত হয় খেলার ৮১ মিনিটের মাথায় ডাচ তারকা ডেঞ্জেল ডামফ্রিসের গোলে। ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে আমেরিকা। তবে ৭৬ মিনিটের সময় তারা নেদারল্যান্ডসের জালে বল জড়িয়ে ক্ষণিকের স্বপ্ন দেখেছিল কিন্তু ৮১ মিনিটের সময় নেদারল্যান্ডসের তৃতীয় গোলে ব্যবধান বেড়ে গেলে তাদের সেই স্বপ্ন কর্পূরের মত উড়ে যায়। এর মাঝ দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়। অন্যদিকে আট বছর পর বিশ্বকাপে ফিরে চমৎকার জয় নিয়ে শেষ আটে উঠে যায় ডাচ দল। সেই সাথে স্টেডিয়াম ভর্তি দর্শকরা দেখেছে ছন্দময় ফুটবল।

খেলায় দুই পক্ষই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস দল আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ হাসিটা হেসেছে।

অন্যদিকে, লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে আবারো জিতেছে আর্জেন্টিনা। গতরাতে কাতার বিশ্বকাপ ফুটবলে একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রথম গোল করেন। এটি মেসির ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হাজারতম ম্যাচে ৭৮৯তম গোল। যে গোলে বিশ্বকাপে মেসি ছাড়িয়ে গেলেন দিয়েগো ম্যারাডোনাকেও। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে মেসির পর গোল করেন হুলিয়ান আলভারেজ। শেষ দিকে আত্মঘাতী গোলে শুধু ব্যবধানই কমিয়েছে অস্ট্রেলিয়া।

গতরাতের ম্যাচে আর্জেন্টাইন গোলরক্ষকের নৈপুণ্যও ছিল নজরকাড়ার মতো। যাহোক, শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকেট কাটতে সক্ষম হয় আর্জেন্টিনা। আগামী ৯ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গতকাল নকআউট পর্বে প্রথম গোলের সুবাদে কয়েকটি রেকর্ডে নাম লেখিয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। বিশ্বকাপে ছাড়িয়ে গেছেন দিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে ম্যারাডোনার গোল আটটি, মেসির নয়টি। ১০ গোল নিয়ে এখন মেসির সামনে শুধু স্বদেশী গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page