September 27, 2026, 3:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অভিবাসন নীতি নিয়ে বিরোধের জেরে ভেঙে গেছে নেদারল্যান্ডসের জোট সরকার। জোটের অন্য দলগুলোর সঙ্গে মতের মিল না হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট্টে।

চার দল নিয়ে গঠিত এ জোট সরকারের মধ্যে অভিবাসন নীতি নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। বিষয়টি নিষ্পত্তি করতে শুক্রবার (৭ জুলাই) বৈঠকে বসেন তারা। কিন্তু সেখানে ঐকমত্যে পৌঁছাতে পারেননি দলগুলোর নেতারা।

মাত্র দেড় বছর আগে রুট্টোর নেতৃত্বে চারটি দল জোট বেঁধে সরকার গঠন করেছিল।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকার ভেঙে যাওয়ায় নভেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী মার্ক রুট্টোর রক্ষণশীল দল ভিভিডি পার্টি দেশটিতে শরণার্থীদের স্রোত কমানোর চেষ্টা করছিল। কারণ শরণার্থীদের জন্য যেসব আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেগুলোতে ইতোমধ্যেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ রয়েছেন। তবে প্রধানমন্ত্রীর দলের এ পরিকল্পনার বিরোধীতা করে আসছিল জোটের অন্য দলগুলো।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সরকার ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী রুট্টো। মন্ত্রীসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি জানান, রাজা উইলেম-আলেক্সান্ডারের কাছে শনিবার পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

রুট্টো পদত্যাগ করলেও তার সরকারের মন্ত্রীসভাই আগামী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বতীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

নেদারল্যান্ডসে গত বছর শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন ৪৭ হাজার মানুষ। যা আগের বছরের তুলনায় তিন গুণ বেশি। আর এ বছর দেশটিতে আশ্রয় প্রত্যাশীর সংখ্যা ৭০ হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রুট্টো নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে জোট গঠন করে প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি। এরপর আরও তিনবার জোট গঠন করেই ক্ষমতায় এসেছিলেন তিনি।

তবে শরণার্থী নিয়ে কয়েকদিন ধরে জোটের অন্যান্য দলগুলোর সঙ্গে তার বিবাধ চলে আসছিল। শুক্রবার এ নিয়ে বৈঠক করার পর জোটের অন্যান্য দলগুলো জানায়, অভিবাসন নীতি নিয়ে তারা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, তাই এ সরকারের মেয়াদ এখানেই শেষ হতে হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page