October 17, 2026, 12:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেদারল্যান্ডসে সড়ক অবরোধ ; ১৫০০ জলবায়ু কর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। হেগের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর বিপুল সংখ্যক এই বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।

জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। পরে অবশ্য তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়। রোববার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন শনিবার এই প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে এবং এতে বহু জলবায়ু কর্মী যোগ দিয়েছিলেন। বিক্ষোভ চলাকালীন কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে দ্য হেগের এ১২ মহাসড়কে হাঁটাহাঁটি করছিলেন।

বিবিসি বলছে, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান থেকে পানি বর্ষণ শুরু করলেও অনেকেই রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে প্রস্তুত হয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। গ্রেপ্তারকৃত বেশিরভাগ বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হলেও পুলিশ বলেছে, ৪০ জনকে বিচারের আওতায় নেওয়া হবে।

শনিবারের প্রতিবাদে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন ডাচ সেলিব্রিটিও ছিলেন। তাদের মধ্যে অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও ছিলেন যিনি টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

ডাচ বার্তাসংস্থা এএনপি জানিয়েছে, বিক্ষোভ থেকে অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়।

বিবিসি বলছে, অবরোধ শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে বলে অভিযোগ করেছে এক্সটিংকশন রেবেলিয়ন। কিন্তু পুলিশ বলেছে, তারা কর্মীদের চলে যেতে বলেছিল এবং জলকামান ব্যবহার করার আগে তাদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

তবে অবরোধ থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে ১ হাজার ৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় নিউজ সাইট ডি টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেককে সড়ক থেকে উঠিয়ে বাসে তুলে নেওয়া হয়।

ডাচ প্রসিকিউশন সার্ভিস বলেছে, গ্রেপ্তারকৃতদের বেশিরভাগেরই বিচার করা হবে না কারণ এটি ‘ছোট অপরাধ’ এবং গ্রেপ্তারের মূল উদ্দেশ্য ছিল অবরোধের অবসান করা। তবে ভাঙচুর এবং গ্রেপ্তার আটকাতে আঘাত-সহিংসতায় অংশ নেওয়া চল্লিশ জনকে বিচার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে এবং শনিবার সন্ধ্যার মধ্যেই অবরোধ তুলে দিয়ে রাস্তাটি উন্মুক্ত করে দেয় পুলিশ।

এক্সটিংকশন রেবেলিয়ন বলছে, এদিন কমপক্ষে ৬ হাজার বিক্ষোভকারী দ্য হেগের এ১২ মহাসড়কের পাশে বিক্ষোভে অংশ নেয়। এ নিয়ে সপ্তম বার এই সংগঠনের প্রতিবাদকারীরা এ১২ মহাসড়ক অবরুদ্ধ করল।

অবশ্য শহরের মেয়রের আনা নতুন নিয়মে এই রাস্তায় যেকোনও ধরনের প্রতিবাদ-বিক্ষোভ করা নিষিদ্ধ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page